সরকারের সমালোচনা করা নাগরিকের বাকস্বাধীনতা: তথ্য প্রতিমন্ত্রী
স্ট্রিম সংবাদদাতাময়মনসিংহ

সরকারের গঠনমূলক সমালোচনা করা নাগরিকের বাকস্বাধীনতা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই। তবে রাষ্ট্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কাজ প্রচলিত আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।
সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, নারী ও শিশুদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনি কাঠামো পরিবর্তন করা হচ্ছে। সাইবার বুলিং ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রাখার পাশাপাশি অপব্যবহার ঠেকাতে সুশীল সমাজের সঙ্গে পরামর্শ নেওয়া হবে।
সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ভিডিও রিলস তৈরি করে স্কুল-কলেজে প্রচারের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ও অন্যান্য স্থানীয় কর্মকর্তারা বক্তব্য দেন।
.png)




-78ae87-256x144.webp)

