স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে চীনের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি চীনা সরকার বাংলাদেশের আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে এবং নির্বাচনকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে উল্লেখ করেছে। চীনের এই অবস্থান ও বক্তব্যকে উষ্ণ স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ গভীরভাবে মূল্যায়ন করে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে।
বিবৃতিতে ‘এক চীন’ নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৩০ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে