ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরের বুড়িশ্বর গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ছবি: সংগৃহীত
নাসিরনগরের বুড়িশ্বর গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল ও ফজলুল হকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার জুমার নামাজের পর দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আব্দুল আউয়ালের ছেলে নাজিম নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত