স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার ও টুকরা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে সিকান্দার আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
রোববার (১৪ জুন) সকালে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের একটি আম বাগানসংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর মেদিনীপুর বিওপির একটি টহল দল গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আমবাগানের পাশের কাঁচা রাস্তায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে ওই এলাকা অতিক্রম করার সময় সিকান্দার আলীকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম ওজনের বিভিন্ন আকারের মোট ৮টি স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৪টি সম্পূর্ণ স্বর্ণের বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।
এ ছাড়া জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আটক ব্যক্তিকে জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামায়াতের নারী সদস্যদের পোশাক নিয়ে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রবিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তাঁর মন্তব্যকে ঘিরে উভয়পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয়।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৬ ঘণ্টা আগে
চিকিৎসা শিক্ষার প্রসারে নরসিংদী জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ করার অনুমোদন দিয়েছে সরকার। রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারতের অনুমতি না পাওয়ায় নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ। সঞ্চালন লাইনের সক্ষমতার ঘাটতি দেখিয়ে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) এই অনুমোদন আটকে দিয়েছে।
৭ ঘণ্টা আগে