স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কদমতলী এলাকা থেকে নিখোঁজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ওয়াসিমের সন্ধান এখনো পায়নি পুলিশ। তাঁর স্ত্রী জানিয়েছেন, রোববার ভোরে (৪ জানুয়ারি) কয়েকজন ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওয়াসিমের স্ত্রী শারমিন সুলতানা টুম্পা।
জিডির তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবকুমার দাস বলেন, "একটি জায়গার সিসিটিভি ফুটেজ পেয়েছি। তবে ফুটেজ দেখে স্থানীয় কেউ তাঁদের চিনতে পারেননি। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেনানিবাস ও ধোলাইপাড় টোল প্লাজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করব।"
এসআই দেবকুমার আরও বলেন, বাসার এক নিরাপত্তাপ্রহরী চার-পাঁচজনের সঙ্গে ওয়াসিমকে হেঁটে যেতে দেখেছেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “আমরা জানতে পেরেছি, ওয়াসিম আগে কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পরে তাঁদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। কেউ হয়তো গোয়েন্দা পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যেতে পারে।”
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, "আমাদের কোনো দল এই নামে কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। আমাদের নাম ব্যবহার করে যারা এই কাজ করেছে, তাদের বিষয়ে তদন্ত চলছে।"
শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনাটি জানার পরও কদমতলী থানা সময়মতো ডিবিকে অবহিত করেনি।
তবে ওয়াসিমের স্ত্রী শারমিন সুলতানা টুম্পা সোমবার রাত আটটার দিকে অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে ডিবি পরিচয় দিয়ে রূঢ় আচরণের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, "তাঁরা দরজায় এসে বলছিলেন, আমরা প্রশাসনের লোক, ডিবির লোক। দরজা খুলতেই তাঁরা ওয়াসিমের কলার ধরে নিয়ে যান। তাঁকে একটি সাদা মাইক্রোবাসে তাঁকে তুলে নেওয়া হয়েছে।" এখন পর্যন্ত স্বামীর কোনো হদিস না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

.png)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
২ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১১ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১১ ঘণ্টা আগে