ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৩ দশমিক ০ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০ এবং একে ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
.png)




-78ae87-256x144.webp)

