শিশু ধর্ষণ ও আলামত লোপাট: কমলগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার প্রতিনিধি

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনা ধামাচাপা দেওয়া ও আলামত নষ্টের দায়ে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার পূর্ব বলরামপুর এলাকা থেকে ইউপি সদস্য আব্দুল মুমিনসহ ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৮ জুলাই পূর্ব বলরামপুর এলাকার এক নির্মাণাধীন ভবনে শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার রাতেই পরিবার কমলগঞ্জ থানায় মামলা করলেও প্রায় এক মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করা হলো।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, শিশুকে নির্যাতন ও আলামত নষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত