স্বাধীনতা দিবসের ডাটাকার্ড উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২: ২৩
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এগুলো অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করেন। এ সময় তিনি একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ডাক বিভাগ এই বিশেষ উদ্যোগ নেয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত