স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী— এমন খবরে শৈলকুপা থানার বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর নাশকতার একটি মামলায় নায়েব আলীকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে জামিনে মুক্তি পান তিনি। নায়েব আলী জোয়ার্দার ২০২৪ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

.png)

ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের সাত দিন পর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করতে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু প্রযুক্তি থাকলেই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়; রোগীর প্রতি মানবিক আচরণ ও সহানুভূতিও সমান গুরুত্বপূর্ণ।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৭২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮০৩
২ ঘণ্টা আগে
মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে