স্ট্রিম সংবাদদাতা

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা মোতালেব শিকদার (৪২) এখন ‘অনেকটা আশঙ্কা মুক্ত, কিছুটা কথা বলতে পারছেন’ বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, ‘তাঁর মাথার বাম পাশে গুলি লেগেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিংরুমে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়েছে।’
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এ সব তথ্য জানান খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক। এর আগে দুপুর ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুমেক হাসপাতালে নিয়ে যান উপস্থিত লোকজন।
এদিকে মোতালেব শিকদারকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে জানিয়েছেন এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ। তিনি বলেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নগরীর সোনভাঙ্গা এলাকায় মসজিদ সরণির (আল্-আকসা মসজিদ রোড) ১০৯ নম্বর মুক্তা হাউস নামে ভবনের ভেতর মোতালেব শিকদারকে গুলি করা হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। তবে তিনি কেন, কীভাবে ওই ভবনে গিয়েছেন তা বলতে পারেননি তাঁরা।
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। গুলি তাঁর মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। উপস্থিত জনতা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি নগরের সোনাডাঙ্গার মজিদ সরণি এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে ঘটনার তদন্ত চলছে।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এক ফেসবুক পোস্টে রক্তাক্ত মোতালেব শিকদারের একটি ছবি প্রকাশ করলে বিষয়টি সংবাদমাধ্যমে নজরে আসে।
যশোর সীমান্তে নজরদারি জোরদার

এদিকে এনসিপি নেতা মোতালেব শিকদারের গুলিবিদ্ধের ঘটনার পর যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকাগুলোয় নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের যশোর সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও আশেপাশের এলাকায় ৫৭টি চেকপোস্ট স্থাপন করে দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ৮৭টি টহল পরিচালনা করে তাদের সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নজরদারির অংশ হিসেবে বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। কাঁটাতারের বেড়া না থাকা সীমান্ত এলাকাগুলোতে সিলগালা করা হয়েছে।

এখনো চলছে ঈদের ছুটি। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ সারি দেখা যায়। যদিও রাজধানীর বেসরকারি ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ঈদের ছুটিতে তিন দিন বন্ধ থাকার পর আজ থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে। কোথাও কোথাও গ্রহীতাদের একটি নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে
৮ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের মিঠামইনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজোলার হেমন্তগঞ্জে কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের নজির গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
১০ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জেরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, কার্যালয় ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
জ্বালানি তেল সংকটের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ করেছে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
১২ ঘণ্টা আগে