চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৩: ০১
বিএসএফের পুশইনের চেষ্টা করা ছয় ব্যক্তি। ছবি: সংগৃহীত
বিএসএফের পুশইনের চেষ্টা করা ছয় ব্যক্তি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে রামদাসপুর সীমান্তের ২১৬ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির রামদাসপুর বিওপির টহল দল সেখানে গিয়ে তাদের আটকে দেয়।

তিনি জানান, বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি নিয়মিত টহলও অব্যাহত রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত