স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চল এলাকায় ঘোষিত তিনদিনের সাধারণ ছুটি কমিয়ে একদিন করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলছে, টানা ৩ দিন ছুটি থাকলে রপ্তানি ও উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
শনিবার (২৪ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকার নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং শিল্প এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এতে মোট ছুটির পরিমাণ দাঁড়িয়েছে তিনদিন।
বিজিএমইএ জানায়, বিগত সময়ে সরকার শুধু নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করত। কিন্তু এ বছর তিনদিন ছুটি রাখা হলে পোশাক শিল্প সেক্টরের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। এমনিতেই ফেব্রুয়ারি মাসে শব-ই-বরাত, শহীদ দিবস এবং সাপ্তাহিক ছুটি বাদ দিলে কর্মদিবস থাকে ২২ দিন। এর মধ্যে আরও ৩ দিন সাধারণ ছুটি দেওয়া হলে কর্মদিবস নেমে আসবে মাত্র ১৯ দিনে, যা রপ্তানি উৎপাদনকে মারাত্মকভাবে ব্যহত করবে।
চিঠিতে আরও বলা হয়, বিগত কয়েক মাস ধরে পোশাকের অর্ডার ও বাজার মূল্য নিম্নমুখী, যার ফলে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সামনে ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রমিকদের বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া মালিকপক্ষের জন্য কঠিন হয়ে পড়বে।
এমতাবস্থায়, দেশের অর্থনীতির স্বার্থে ৩ দিনের পরিবর্তে শুধু ভোটের দিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ছুটি রাখার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। চিঠিতে বিকল্প প্রস্তাব হিসেবে বলা হয়েছে, যদি তিনদিন ছুটি রাখতেই হয়, তবে বাকি ২ দিন (১০ ও ১১ ফেব্রুয়ারি) যেন নির্বাহী আদেশের মাধ্যমে শ্রমিকদের সাপ্তাহিক বা বার্ষিক ছুটির সাথে সমন্বয় করা হয়।
চিঠির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকেও পাঠানো হয়েছে।
চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালায়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক। তিনি স্ট্রিমকে বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৪ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২০ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২৫ মিনিট আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩২ মিনিট আগে