বাঞ্ছারামপুরের ১৫ গুণীকে সম্মাননা ও ১১৮ শিক্ষার্থীকে বৃত্তি
স্ট্রিম প্রতিবেদক

১৫ গুণীজনকে সম্মাননা এবং ১১৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে সমিতির বার্ষিক সাধারণ সভায় এই সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপজেলার উন্নয়নে দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তারা সমাজ থেকে মাদক দূর করার আহ্বান জানান।
মরণোত্তর সম্মাননা পেয়েছেন—সাবেক সংসদ সদস্য গোলাম মহিউদ্দিন আহমেদ, এটিএম ওয়ালী আশরাফ, শাহজাহান হাওলাদার সুজন, আব্দুল মোনেম, সৈয়দ আব্দুল মান্নান, রফিকুল ইসলাম বীর প্রতীক ও দিলবরেন নেসা।
এ ছাড়া সম্মাননা লাভ করেছেন—এম এ খালেক পিএসসি, ড. মোহাম্মদ আব্দুল মোনেম, প্রফেসর মোবাশ্বের হোসেন, এহসানুল হক ফারুক, এ এইচ এম হাবিবুর রহমান, প্রকৌশলী আবুল হোসেন, প্রফেসর আজহারুল হক এবং মোহাম্মদ আতিকুর রহমান সিআইপি।
সভায় বাঞ্ছারামপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)






