স্ট্রিম প্রতিবেদক

মাসিক মূল্য অপরিবর্তিত রেখে গ্রাহকদের জন্য ইন্টারনেটের গতি তিন গুণ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতেই তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে এই গতি বৃদ্ধি করা হয়েছে। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন সুবিধা মিলবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-২০’ করা হয়েছে। ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজটি হয়েছে ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’। একই দামে ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’।
এ ছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ প্যাকেজটি এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’, ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ প্যাকেজটি হয়েছে ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’ এবং ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ প্যাকেজটি এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’।
আরও কিছু প্যাকেজেও বড় ধরনের গতি বৃদ্ধি করা হয়েছে। ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ প্যাকেজটি এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’, ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ প্যাকেজটি হয়েছে ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ প্যাকেজটি এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’।
এছাড়া মাসিক প্যাকেজের সঙ্গে ১০০ টাকা যোগ বরে টেলিফোন সংযোগসহ বিটিসিএল থেকে বিটিসিএল কল করা যাবে একদম ফ্রি। সংযোগের জন্য আবেদন করতে mybtcl.btcl.gov.bd ওয়েবসাইট কিংবা টেলিসেবা অ্যাপে ভিজিট করতে হবে। অথবা ১৬৪০২ নম্বরে কল করেও এ সংক্রান্ত সহায়তা নেওয়া যাবে।
বিটিসিএল বলছে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৪ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২০ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২৫ মিনিট আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩২ মিনিট আগে