স্ট্রিম প্রতিবেদক

দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সম্ভাবনাকে উৎসাহিত করতে মঙ্গলবার ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হতে যাওয়া এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম সংক্রান্ত তথ্য-চিত্র প্রদর্শন, ‘গল্প নয় সত্যি’ শিরোনামে সফল স্টার্টআপের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা হবে। এছাড়া নির্বাচিত স্টার্টআপকে অনুদানের চেক হস্তান্তর করা হবে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ দেশের উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন উদ্যোক্তা প্রয়োজনীয় সব তথ্য, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া সহজেই জানতে পারবেন। পাশাপাশি প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের খোঁজখবর রাখতে পারবেন।

.png)

টানা বর্ষণে নাকাল দেশ। এর মধ্যে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পানিবন্দি লাখো মানুষ। দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আবার বন্যার পানির তোড়ে সড়ক ভেঙে গেছে। ফলে বিচ্ছিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে সংগঠনের ১৬ সদস্য ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন পরিদর্শক এবি সিদ্দিক।
৪ ঘণ্টা আগে
আকস্মিক বন্যা ও ভূমিধসে চলতি মাসেই দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অন্তত ১০৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখন পর্যন্ত শুধু বাংলাদেশেই মারা গেছেন ৩৯ জন।
৪ ঘণ্টা আগে
বর্তমান সরকার গণভোটের ফলাফল চুরি করেছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুরের শপথ চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় এই মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে