
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১২ আগস্ট) বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জামায়াত জানায়, বুধবার বিকেলে ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। এ সময় তারা মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে বিরোধীদলীয় নেতার এ চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। সেই সঙ্গে তার প্রতি গভীর সমবেদনা ও শুভকামনা জানানো হয়।
চিঠি দেওয়ার সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
.png)




-78ae87-256x144.webp)

