স্ট্রিম প্রতিবেদক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা রক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন নির্দেশনায় আদালত প্রাঙ্গণ ও ভবনে সব ধরনের মিছিল, স্লোগান ও সমাবেশ নিষিদ্ধ করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধান বিচারপতির নির্দেশক্রমে এই আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সুনির্দিষ্ট আইনি বিধির উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) রুলস, ১৯৭৩ অনুযায়ী কোনো ব্যক্তি, বারের সদস্য (আইনজীবী), আইনজীবী সহকারী বা আদালতের কর্মী আদালত প্রাঙ্গণে বা আদালত ভবনের কোনো অংশে কোনো মিছিল, স্লোগান, প্রচার, সভা বা বিক্ষোভে অংশগ্রহণ করতে পারবেন না।
একই সঙ্গে আদালত প্রাঙ্গণে বৈধ ও অবৈধ যেকোনো প্রকার অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন এবং নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত স্থান ছাড়া ভবনের গেটের সামনে গাড়ি বা রিকশা পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে দুর্নীতির বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলার বিষয়ে নির্দেশনায় বলা হয়, সকাল ৯টায় কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। বিলম্ব উপস্থিতি বা অনুমতি ছাড়া অনুপস্থিতি অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং এর জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অফিস চলাকালীন সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত ফরমাল পোশাক পরিধান করতে হবে এবং অফিস আইডি কার্ড দৃশ্যমান রাখতে হবে। ডেস্কে কোনো কাজ অনিষ্পন্ন রাখা যাবে না বলেও সতর্ক করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
২ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
৩ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
৪ ঘণ্টা আগে