স্ট্রিম প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণ ও ঘুষ দাবির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ইসির পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বরখাস্ত দুই কর্মকর্তা হলেন– ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান ও কুমিল্লা অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা শুধাংসু কুমার সাহা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজুর রহমানের বিরুদ্ধে এনআইডির জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে ২ লাখ টাকা ঘুষ দাবি এবং দর-কষাকষির মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণের অভিযোগ প্রমাণিত হয়। ঘুষ না পাওয়ায় তিনি আবেদনটি বাতিলও করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, অডিও রেকর্ডের ফরেনসিক পরীক্ষায় মাহফুজুর রহমানের কণ্ঠের সঙ্গে মিল পাওয়ায় অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ‘চাকরি হইতে বরখাস্তকরণ’ দণ্ড দেওয়া হয়।
এনআইডি সেবায় অনিয়মের দায়ে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এটিই প্রথম কঠোর শাস্তিমূলক ব্যবস্থা।
এর পরদিন বুধবার আরেক প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে শুধাংসু কুমার সাহা এনআইডি সেবা দিতে অবৈধ অর্থ গ্রহণ করেন। সেটি গণমাধ্যমকর্মীর ভিডিওতে ধরা পড়ে। পরে ভিডিও প্রকাশ না করার শর্তে তিনি ওই গণমাধ্যমকর্মীকে ২৯ হাজার টাকা উৎকোচ দেন। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
দুই কর্মকর্তার ক্ষেত্রেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

.png)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
৮ মিনিট আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
১ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১০ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১১ ঘণ্টা আগে