স্ট্রিম প্রতিবেদক

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে বাউল সমাজে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে বাউল শিল্পী মুক্তা সরকার তাঁর এক ফেসবুক পোস্টে লেখেন, “আমরা গভীরভাবে শোকাহত। আহা সুনীল কাকা! কণ্ঠ শুনলেই বুঝতেন আমি আসছি। ‘মা’ বলে ডাকতেন। পালাগানের মঞ্চে একসঙ্গে কত গান ও কত কথা হয়েছে। সবই এখন স্মৃতি হয়ে গেল। ওপারে ভালো থাকবেন, শ্রদ্ধেয় গুণী শিল্পী।”
সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত হন। তিনি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন। গানই ছিল এই গুণী শিল্পীর জীবনের মূল সাধনা।
বিখ্যাত বাউল শিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে এসেছিলেন সুনীল কর্মকার। তাঁর বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। এর পাশাপাশি তাঁর নিজের লেখা গানের সংখ্যাও কম নয়। তিনি প্রায় ১৫০ থেকে ২০০টি গান রচনা করেছেন।
সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ
সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘আজ ঘুম ভাঙার পরই পাওয়া এই শোকসংবাদ আমাকে ব্যক্তিগতভাবে বেদনার্ত করেছে। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’
উপদেষ্টা বলেন, ‘সুনীল কর্মকার জালাল খাঁ ঘরানার একজন বিশিষ্ট সংগীত ও ভাবসাধক। তাঁর সান্নিধ্যে আসার সুযোগ হয় আজ থেকে বহু বছর আগে। তখনই তাঁর কণ্ঠে জালাল খাঁর গান আমাকে অনুপ্রাণিত করে। গান গাওয়ার পাশাপাশি বেহালা, দোতরাসহ একাধিক বাদ্যযন্ত্রে তিনি পারদর্শী ছিলেন।’

.png)

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের মৃত্যু হয়েছে।
৬ মিনিট আগে
দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার, আমানতকারীদের সুরক্ষা জোরদার এবং আর্থিক খাত সংস্কারের জন্য বাংলাদেশকে ৪৫ কোটি ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। আজ বুধবার (২৪ জুন) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
১৯ মিনিট আগে
একটি গোষ্ঠী বিএনপিকে সংখ্যালঘু বিরোধী দল হিসেবে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৩ মিনিট আগে
মুদিদোকান, প্রসাধনী, রেস্তোরাঁসহ বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসাসহ বেশ কিছু খাতকে ২০২৬-২৭ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার।
৩৫ মিনিট আগে