মুচলেকায় সাফারি পার্ক থেকে ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ ফিরল মালিকের কাছে
স্ট্রিম সংবাদদাতাগাজীপুর
-588f37-480x270.webp)
চাঁদা তোলা ও নির্যাতনের অভিযোগে উদ্ধার করা ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের দুটি হাতিকে শর্তসাপেক্ষে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান।
তিনি জানান, গত ১২ আগস্ট দুপুরে আবেদনের পরিপ্রেক্ষিতে হাতি দুটি হস্তান্তর করা হয়। এর মধ্যে ‘সম্রাট’ নামের হাতিটিকে তার মালিক মনির মিয়া এবং ‘নিহারকলি’কে মালিক অব্দুল মজিদের কাছে দেওয়া হয়।
সম্রাটের মালিক মনির জানান, সাফারী পার্ক থেকে এনে হাতিটিকে বর্তমানে মৌলভীবাজার এলাকায় তাঁর নিজ দায়িত্বে রেখেছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুত নজরুলের মৃত্যুর পর ‘সম্রাট’-কে উদ্ধার করে সাফারি পার্কে আনা হয়েছিল। অন্যদিকে ২০২৪ সালের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে ‘নিহারকলি’ নামের হাতিকে উদ্ধার করা হয়। এই হাতি দিয়ে টাকা তোলা এবং নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভারিয়াল হয়েছিল ।
এসিএফ মো. তারেক রহমান জানান, মালিকদের আবেদন পাওয়ার পর তাঁদের আর্থিক সক্ষমতা, জিম্মানামা ও মুচলেকা যাচাই করে কর্তৃপক্ষের নির্দেশে হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।
বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী বলেন, ‘হাতি দুটিঢ় লালন-পালনকারীদের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা ও জিম্মানামা নেওয়া হয়েছে। মুচলেকায়ায় নিশ্চিত করা হয়েছে হাতির যেম কোনো নির্যাতনের শিকার না হয়, কষ্ট না পায় এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত না হয়।‘
.png)




-78ae87-256x144.webp)

