ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত
স্ট্রিম প্রতিবেদকঢাকা

স্থানীয় সরকার নির্বাচনের আগে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২ সেপ্টেম্বর) ইসি থেকে এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা/থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরীর সই করা নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যু এবং তা নিষ্পত্তিতে সময় নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন। সময়সূচি অনুযায়ী, আবেদন জমা দেওয়া যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন ইস্যুর শেষ দিন ৯ সেপ্টেম্বর এবং নিষ্পত্তি হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।
সময়সূচি অনুযায়ী আবেদন নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয় এতে।
.png)




-78ae87-256x144.webp)

