
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন রেহান আসিফ আসাদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দপ্তর প্রধানদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে জনগুরুত্বপূর্ণ স্থানে ধাপে ধাপে ফ্রি বা সহজলভ্য ইন্টারনেট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেহান আসিফ আসাদ আরও জানান, বর্তমান সরকারের পরিকল্পনায় সাইবার নিরাপত্তা, ডেটা ব্যবস্থাপনা ও প্রযুক্তি অবকাঠামোকে আরও শক্তিশালী করা হবে। বিশেষ করে ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত বিদ্যমান জটিলতা দূর করার উদ্যোগও চলমান রয়েছে। তিনি মেধার ভিত্তিতে আধুনিক প্রযুক্তি সেবা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)






