স্ট্রিম ডেস্ক

বিশ্বব্যাংকের নাম, লোগো ও ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে কম সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহাগ হোসেন (৩৫)।
আজ রোববার (৩০ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৮ নভেম্বর ভোরে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সোনাপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তাকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, প্রতারক চক্রটি অভিনব কায়দায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচির প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। বিশ্বাস অর্জনের জন্য তারা নিজেদের ‘লোন অফিসার, কার্ড ডিভিশন, বিশ্বব্যাংক হেড অফিস, ঢাকা’—এমন ভুয়া পদবি ব্যবহার করত। চক্রটি মাত্র ২ শতাংশ সুদে ১০ লাখ টাকা ঋণ অনুমোদনের লোভনীয় প্রস্তাব দিত।
প্রলোভনে পা দেওয়া ভিকটিমদের তারা "https://bdworldloanprojectcw.com" নামের একটি ভুয়া ব্যাংকিং ওয়েবসাইটের লিংক পাঠিয়ে সেখানে আবেদন করতে বলত। এরপর বিভিন্ন চার্জ, ভ্যাট, ইনস্যুরেন্স ও প্রসেসিং ফি’র কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ ও নগদ) মাধ্যমে ধাপে ধাপে টাকা হাতিয়ে নিত। এভাবেই প্রতারণার শিকার হয়ে এক ভুক্তভোগী প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা খোয়ানোর পর রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত করতে গিয়েই এই চক্রের সন্ধান পায় সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই আন্তর্জাতিক প্রতারক চক্রের মূল হোতা বিদেশে অবস্থান করছেন। তারা শুধু বিশ্বব্যাংক নয়, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছে। গ্রেপ্তার সোহাগ হোসেন চক্রের মূল হোতার নির্দেশে বাংলাদেশে অবৈধ আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতেন এবং প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন এবং প্রতারণায় ব্যবহৃত একাধিক বিকাশ ও নগদ এজেন্ট অ্যাকাউন্টের তথ্য জব্দ করা হয়েছে।
সিআইডি আরও জানায়, বিশ্বব্যাংক ও আইএফএডি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে। অভিযুক্ত সোহাগকে আদালতে সোপর্দ করে চক্রের বাকি সদস্যদের সন্ধান ও অর্থের গন্তব্য জানতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সিআইডি জনগণকে সতর্ক করে জানিয়েছে, কোনো আন্তর্জাতিক সংস্থা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ঋণ দেয় না। কোনো ব্যক্তি বা সংস্থা প্রসেসিং ফি বা চার্জের নামে অগ্রিম টাকা চাইলে তা নিশ্চিতভাবেই প্রতারণা।

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির উপস্থিতি সহজে বোঝার জন্য মোড়কের শুরুতেই তা উল্লেখ করা জরুরি। এক্ষেত্রে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। শনিবার (৯ মে) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
১৯ মিনিট আগে
প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে এএস লেভেলের (এ লেভেলের অংশ) গণিত পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।
১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রথম বিট সুগার মিল কৃষি শিল্পে সম্ভাবনা তৈরি করেছে। সরকার এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে প্রয়োজনীয় সব সহায়তা দেবে।
১ ঘণ্টা আগে