প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মোস্তফা জামাল হায়দার
স্ট্রিম প্রতিবেদক

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (২৬ জুলাই) এমন তথ্যই জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে ১২টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে তিনি চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন।’
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) আমাদের আশ্বস্ত করেছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।’
এই ঘোষণার প্রত্যাশাকে ‘জাতির জন্য এক আনন্দবার্তা’ হিসেবে অভিহিত করেন হায়দার।
মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সমাধানে একটি জাতীয় নির্বাচনই একমাত্র বাস্তবসম্মত উপায়। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যারই সমাধান হবে। এটি চলমান অস্থিরতা নিরসনে সহায়ক হবে।
হায়দার আরও বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করে জানিয়েছেন যে, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো নির্বাচন।
এর আগে দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর আজ বিকেলে আরও ১৪টি দল–জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে