স্ট্রিম প্রতিবেদক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৃত শিক্ষা ছাড়া কোনো দেশ অগ্রগতি অর্জন করতে পারে না। দেশের তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা দেশ হবে। দক্ষ মানবসম্পদ তৈরিতে আধুনিক শিক্ষার প্রয়োজন; তাই প্রধানমন্ত্রী শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
আজ বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ‘অন-গ্রিড ওপেক্স মডেল সোলার প্যানেল প্রজেক্ট’–এর চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জট দূর করতে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে সোলার প্যানেল স্থাপনসংক্রান্ত একটি চুক্তি সই হয়। এতে সই করেন কলেজের অধ্যক্ষ বিগ্রে. জেনা. ড. মো. জাবের হোসেইন এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী মাসুদুর রহমান।

পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ের অন্তত ৬৫ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মুলাডুলি উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রী রয়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি ভরা (ফুয়েল লোডিং) শেষ হয়েছে। এখন চুল্লিপাত্রের উপরের অংশ বসানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর এলাকায় কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে