ডেঙ্গুতে মৃত্যু শূন্য দিন, হাসপাতালে নতুন ভর্তি ৫৫০ জন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ডেঙ্গুতে একদিনে ভর্তি ৫৫০। স্ট্রিম গ্রাফিক
ডেঙ্গুতে একদিনে ভর্তি ৫৫০। স্ট্রিম গ্রাফিক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশে নতুন করে ৫৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪৮ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৭৬, ময়মনসিংহে ৪৫, খুলনায় ৩৮, রংপুরে ৮, বরিশালে ৬ এবং সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪১৩ জন মারা যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত