স্ট্রিম প্রতিবেদক

সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুটি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি সই হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।’
প্রধানমন্ত্রী জানান, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নেওয়াই সরকারের লক্ষ্য। এ জন্য রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি।
তারেক রহমান বলেন, ‘সরকার দেশের প্রকৃত উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে।’
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন দেশ তৈরি করতে চাই, যেখানে সবাই এখনকার অবস্থা থেকে ভালো থাকবে।’
বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের ওপর জোর দিয়ে তিনি জানান, সরকার অবশ্যই চায় বিদেশি বিনিয়োগ আসুক। তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাঁদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতিসহায়তা দরকার, তা দেওয়া হবে।
বক্তব্যের শেষে বন্ধ তিনটি মিলের দায়িত্ব নেওয়া ব্যবসায়ী গ্রুপ দুটিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগে এই প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।

.png)

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকায় অ্যাটমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার আলাদা দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে
গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব জেলার পুলিশ সুপারকে হাইওয়ে ও এপিবিএনে বদলি করা হয়েছে।
২০ মিনিট আগে
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে কৃষি বিপণন অধিদপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। একই সঙ্গে হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তারা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নগরের লালবাগ এলাকায় এই বিক্ষোভ হয়।
৩৫ মিনিট আগে