স্ট্রিম সংবাদদাতা

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে আটকে থাকা ১০ জনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তাঁদের কাছে ভারতের বৈধ আধার কার্ড (ভারতীয় জাতীয় পরিচয়পত্র) রয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন (ঠেলে পাঠানো) চেষ্টায় আটকে থাকা এই চারজন হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা শামসুল, তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।
জানা গেছে, শামসুল দীর্ঘদিন ধরে ভারতে সবজির ব্যবসা করতেন। পরিবারসহ তিনি সেখানেই বসবাস করতেন। কয়েক দিন আগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। এরপর বিভিন্ন স্থানে স্থানান্তরের পর বড়বাড়ি সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়। পরে ভোরের দিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়।
বিজিবির বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এরপর থেকে শামসুলের পরিবারসহ মোট ১০ জন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, 'তাঁদের যদি ভারতীয় আধার কার্ড থাকে, তাহলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা কেন হচ্ছে? ভারতের নাগরিক হলে তাঁদের দায়িত্ব ভারতকেই নিতে হবে।' এদিকে সীমান্তে অবস্থানরত নারী ও শিশুসহ ১০ জনের দুর্ভোগ বাড়ছে। খোলা আকাশের নিচে অবস্থান, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এবং অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বড়বাড়ি ক্যাম্পের (ফাঁড়ি) বিপরীতে বিএসএফ ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। এ নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাঁদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বর্তমানে তাঁরা ভারতের ভেতরে অবস্থান করছেন। সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
৩ ঘণ্টা আগে
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।
৫ ঘণ্টা আগেজাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে ১ মের মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র চার দিনব্যাপী ৬০ বাংলাদেশি তরুণকে চুক্তি করার কৌশল শেখানোর কর্মশালা পরিচালনা করে। রোববার (৭ জুন) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’।
৬ ঘণ্টা আগে