কুড়িগ্রাম সীমান্তে ১০ ঘণ্টা ধরে শূন্যরেখায় ৯ জন
স্ট্রিম সংবাদদাতাজামালপুর

কুড়িগ্রামের রৌমারীর দুটি সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশের ভেতর পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।
পুরে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। এতে ১০ ঘণ্টা ধরে তারা শূন্যরেখার ভারতীয় অংশ অবস্থান করছে বলে জানা গেছে।
রোববার (১৪ জুন) সকাল ৬টার দিকে রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ৬ জন ও ভন্দুর চর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৩ পুরুষ, ২ শিশু ও ১ নারীকে পুশইনের চেষ্টা করে। এছাড়া ভন্দুরচর এলাকা দিয়ে তিন যুবককে পুশইনের চেষ্টা করা হয়৷ তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে ফলে ৯ জনকে কাঁটাতারসংলগ্ন স্থানে রেখে দেন বিএসএফ সদস্যরা।
জামালপুর-৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে সফল হয়নি। এই বিষয় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হলেও তারা শূন্যরেখা থেকে লোকজন ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
.png)




-78ae87-256x144.webp)

