স্ট্রিম সংবাদদাতা

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সক্রিয় সদস্য তাহসীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদরের কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তরুণ ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের পর তার ঘর তল্লাশি করে একটি চাপাতি ও তারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার তাহসীনের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য তিনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, ‘মূলত ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এর আগে করা একটি ডাকাতি মামলার তিন নম্বর আসামি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাপাতি, তারসহ কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য।’
জিজ্ঞাসাবাদে তাহসীন জানিয়েছেন, তাদের সংগঠনে যশোরে আর কেউ নেই। এ ছাড়া পুলিশের দাবি, এই সংগঠনের কার্যক্রম যশোরে নেই। গ্রেপ্তার তাহসীনকে রাতেই সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

.png)

টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া ও রামু উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অন্তত তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
আধা ঘণ্টার ভারী বৃষ্টিতেই রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি উপচে পড়ে পানিতে। বাসাবাড়ি আর রাস্তার পাশের দোকানেও ঢুকে যায় পয়োনিষ্কাশন নালার দুর্গন্ধযুক্ত পানি।
৩ ঘণ্টা আগে
বগুড়া দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল দাবি করে সেসব ঘাটতি পূরণে মন্ত্রী হিসেবে কাজ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশ হেফাজতে এক মাদক আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা চালিয়েছে একদল লোক। এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে