
ঢাকা স্ট্রিমের সহসম্পাদক তুফায়েল আহমদের মা নাহার বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৮ মার্চ রাত ৩টার দিকে সিলেটের স্থানীয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে নাহার বেগম ক্যানসারে ভুগছিলেন।
সহকর্মী তুফায়েল আহমদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা স্ট্রিম পরিবার। ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গোলাম ইফতেখার মাহমুদ বলেন, ‘তুফায়েল আহমদের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরম করুণাময় যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।’
.png)




-2269a6-256x144.webp)

