স্ট্রিম প্রতিবেদক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর এবং অন্তত দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা আটকে পড়া একটি বাসে ঢিল ছুড়ে এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটার দিকে হাজারীবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ক্যাম্পাসগামী 'অর্জন' নামক একটি বাস অবরোধের মুখে পড়ে। দীর্ঘ সময় বাসটি আটকে থাকায় ভেতরে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বাসটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পেছন থেকে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিকে লক্ষ্য করে জুতা ও ইট ছুড়ছেন। এতে বাসের পেছনের জানালার কাচ পুরোপুরি ভেঙে যায় এবং বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাসে থাকা সানভি সংগ্রাম নামে এক শিক্ষার্থী ফেসবুকে জানান, আন্দোলনকারীরা তাদের দীর্ঘ দুই ঘণ্টা আটকে রেখে শারীরিক লাঞ্ছনা করেছে এবং ইটের আঘাতে তাঁর মাথা ফেটে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাত কলেজ শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে বাসের জানালার কাচ ভেঙে দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, বাসের পেছনের গ্লাস ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
২ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৩ ঘণ্টা আগে