হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, নতুন রোগী ১১৫১

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, নতুন রোগী ১১৫১। স্ট্রিম গ্রাফিক
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, নতুন রোগী ১১৫১। স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ১৫১ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। হাম শনাক্ত হয়েছে ৩৬৫ জনের শরীরে।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মে থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১৯ হাজার ২১৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ২২৯ জন।

মৃত্যুর হিসাবে দেখা যায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ৬৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত