তিন জেলার ডিসি, রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, নাটোরের আসমা শাহীন, গাইবান্ধার মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের রুহুল আমিনকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার এএনএম বজলুর রশীদকে বিভাগীয় কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মাঠ প্রশাসনের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলেও মঙ্গলবার রাতে তাদের জায়গায় নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়নি। কেন তাদের প্রত্যাহার করা হয়েছে, তা জানা যায়নি।
.png)




-78ae87-256x144.webp)

