বলাৎকারের অভিযোগে ৪ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা, পাঁচ দিনেও গ্রেপ্তার নেই
স্ট্রিম প্রতিবেদকসাভার (ঢাকা)

ঢাকার সাভারে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে চার শিক্ষক ও ছয় ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৬ আগস্ট শিশুর বাবা আদালতে মামলাটি করেন। মামলায় এক শিক্ষক ও পাঁচ ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ; বাকিদের নামে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
আদালত শিশুর জবানবন্দি রেকর্ড করে সাভার মডেল থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই সামিরুল হাসান জানান, আদালতের নির্দেশে তারা ১০ শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রুজু করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদী জানান, তাঁর ছেলে সাভারের পূর্ব শাহীবাগ এলাকার মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। সম্প্রতি ছুটিতে বাড়ি আসে। মনমরা দেখে জিজ্ঞেস করলে, একপর্যায়ে তার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের অভব্য আচরণের কথা জানায়।
তিনি বলেন, আমি মাদ্রাসার পরিচালক জিয়া বিন কাশেমের কাছে অভিযোগ দিয়েছি। পরিচালক অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থীদের পুলিশে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে বিষয়টি নিয়ে আমাকে চুপ থাকতে বলেন এবং হুমকি দেন।
এই অভিভাবক আরও বলেন, এরইমধ্যে ছেলে অসুস্থ হয়ে পড়লে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেন। সেখানে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চার দিন ভর্তি রেখেছিলাম।
.png)




-78ae87-256x144.webp)

