ইউএনবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভীকে নিয়ে ঘটা পুরো ঘটনাটি মিথ্যা ও বানোয়াট।
সোমবার তাহরিমা জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান। রাতে তাঁর বাসায় যান নাহিদ ইসলাম। দেখা করার পর তিনি সাংবাদিকদের জানান, তাহরিমা সুবিচার পাননি।
নাহিদ বলেন, “তাহরিমা জান্নাত সুরভী সুবিচার পাননি। পুরো বিষয়টি বানোয়াট ছিল।” তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে গণমাধ্যমের একটি অংশ অভ্যুত্থানের সম্মুখসারির ব্যক্তিদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
এনসিপি নেতা বলেন, সুরভীকে জড়িয়ে এই ঘটনাটি ওই ব্যক্তিদের কালিমালিপ্ত করার একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত বলে দাবি করে নাহিদ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে সোমবার সকালে এক সাংবাদিকের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজি মামলায় তাহরিমাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে একটি রিভিশন আবেদন করা হলে আদালত সোমবার রাতেই তাহরিমার জামিন মঞ্জুর করেন। এরপর ওই রাতেই তিনি কারাগার থেকে মুক্তি পান।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে