৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
স্ট্রিম সংবাদদাতারাঙামাটি

কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট (জলকপাট) শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খুলে দেওয়া হয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে এগুলো খুলে দেওয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, বর্তমানে কাপ্তাই হ্রদে ১০৪ দশমিক ৯ ফুট এমএসএল (মিনস সি লেভেল) পানি রয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৮ ফুট হলে বিপৎসীমা হিসেবে ধরা হয়। কর্ণফুলী অববাহিকায় হ্রদের পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগরে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি ও নিচু এলাকায় বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট দিয়ে ৬ ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হয়েছে। পানির ইনফ্লো বেশি হলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
.png)




-78ae87-256x144.webp)

