সরকারের প্রথম ৬ মাসের অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি
স্ট্রিম প্রতিবেদকঢাকা

বর্তমান বিএনপি সরকারের প্রথম ছয় মাসের সার্বিক অগ্রগতিকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সোমবার (১৭ আগস্ট) বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরে দলটি।
‘সরকারের ছয় মাস: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা! জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় বিদ্যুৎ-গ্যাস সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ক্যাম্পাসে সহিংসতা ও প্রশাসনে দলীয়করণের চিত্র তুলে ধরে সরকারের সমালোচনা করা হয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ছয় মাসে কোনো সরকারের পূর্ণাঙ্গ মূল্যায়ন ঠিক নয়। তবে মানুষের জীবনমানের কোনো উন্নতি হয়নি।’ জ্বালানি খাতে আগের মাফিয়া চক্র এখনো সক্রিয় থাকার অভিযোগ এনে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে জনদুর্ভোগের কারণে সাধারণ মানুষই রাজপথে নেমে আসবে।
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকার নিজস্ব ঘোষিত ৩১ দফার ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ভুলে গেছে। রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি ফিরে আসার শঙ্কা প্রকাশ করে তিনি সরকারের বিদ্যমান রাজনৈতিক সহনশীলতাকে স্বাগত জানান এবং তা বজায় রাখার আহ্বান জানান।
গুম ও মানবাধিকার বিষয়ে আইনের খসড়া দুর্বল করার সমালোচনা করে আসাদুজ্জামান ফুয়াদ জানান, জ্বালানি খাতের বেসরকারিকরণে সংসদীয় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
.png)




-78ae87-256x144.webp)

