জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

চাঁদাবাজি-ছিনতাই বন্ধে কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩১
পুলিশ সদর দপ্তর থেকে ভার্চুয়াল সভায় নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীর সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন তিনি।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় আইজিপি বলেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না জানিয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন আইজিপি। তিনি বলেন, যেকোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। জেলা পুলিশকেও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

Ad 300x250

সম্পর্কিত