স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে তাঁদের স্ত্রী বা স্বামীদের সম্পদের তথ্যও জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৩০ জুন এবং ২০২৫ সালের ৩০ জুন তারিখ পর্যন্ত উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের অর্জিত সম্পদের হিসাব এতে অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এই বিবরণী প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুততম সময়ে সকল উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ওই সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করা হলো এবং পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। আগ্রহী ব্যক্তিরা লিংকের মাধ্যমে এই পূর্ণাঙ্গ বিবরণী দেখতে পারবেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
হাম ও রোগটির উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে ছয় শিশু।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলার সবকটিতেই জামিন পেলেন তিনি।
৫ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় গত রবিবার নিহত হন সাতক্ষীরার বাসিন্দা শফিকুল ইসলাম ও তাঁর নিকট আত্মীয় নাহিদুল ইসলাম নাহিদও। লেবানন প্রবাসী তাঁদের নিকট আত্মীয় দুই পরিবারে মৃত্যুর বিষয়টি জানান। এছাড়া সরকারিভাবে লেবাননে বাংলাদেশি দূতাবাস তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
৫ ঘণ্টা আগে