ধামরাইয়ে কমেছে সবজির দাম, স্বস্তি ক্রেতার
স্ট্রিম সংবাদদাতাসাভার (ঢাকা)

ঢাকার অদূরে ধামরাইয়ে সবজির দাম কমেছে। শনিবার (২২ আগস্ট) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ঘুরে এই চিত্র পাওয়া যায়।
বাজারে আলু ২৫ টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। ৩০ টাকা কমে করলা ও পটল ৫০, ৪০ টাকা কমে কাঁচামরিচ ৮০, ২০ টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। জালি কুমড়া ৩০-৪০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে অধিকাংশ সবজি কেজিতে দাম ১০ থেকে ৩০ টাকা কমেছে।
অন্যদিকে, চালের বাজার স্থিতিশীল রয়েছে। মিনিকেট চাল ৮০, হাফ সিদ্ধ চাল ৫৮, পাইজাম ৫৬, আতপ চাল ৪৫ ও প্যাকেট পোলাও চাল ২২০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা মসুর ডাল ৯০, মুগ ১৬০ ও বুটের ডাল ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সবজির দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ থাকায় দাম কমেছে।
.png)




-78ae87-256x144.webp)

