স্ট্রিম সংবাদদাতা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে, এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র, সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে।’
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।
এ্যানি আরও বলেন, ‘হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে স্বাভাবিক রাজনীতি ছিল না। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গায়েবি মামলা দিয়ে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে, জেলে রেখেছে, অত্যাচারের পর অত্যাচার করেছে, গুম করেছে খুন করেছে।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর ১ বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গায় আছি? আমিতো দেখি না।’
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপিরি আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
প্রসঙ্গত, ২০১২ সালে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির প্রথম সম্মেলন হয়। দীর্ঘ ১৩ বছর পর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলছে।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে