স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটার তালিকা তৈরির জন্য বন্ধ রাখা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন করা যাবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গত ২৪ নভেম্বর ভোটার তালিকা প্রস্তুত শুরু করে ইসি। এজন্য এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। অবশ্য জরুরি সংশোধন সেবা চালু ছিল।
উল্লেখ্য, এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন।

.png)

আইন অমান্য করায় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের অভিযানে একদিনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মোট ২ হাজার ৩২৩টি মামলা করেছে। এ সময় ৪৭৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৫টি গাড়ি রেকার করা হয়।
১৫ মিনিট আগে
পার্শ্ববর্তী ভারতের পানি বণ্টনে বৈষম্যের কারণে দেশের অনেক নদী শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বুধবার (২৪ জুন) মানিকগঞ্জের শিবালয়ে খালের খননকাজ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
৩০ মিনিট আগে
দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল ও কলেজ পর্যায়ের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৬ জুলাই পর্যন্ত।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে