স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) রাজনগর থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—ফরিদা বেগম (৪৫) ও তাঁর ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা বেগম উপজেলার বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে মা ও ছেলে অটোরিকশায় করে বড়দল গ্রামের বাড়িতে ফিরছিলেন। গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব ধরনের ই-সিগারেট নিষিদ্ধ এবং বাজার ও অনলাইন থেকে এসব পণ্য অপসারণের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী প্রতি লিটার তেল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হবে।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে তিনি এই নির্দেশ দিয়েছেন। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।
৪ ঘণ্টা আগে