স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দশজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় স্টকটন শহরের একটি রেস্তোরাঁয় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলাটি পরিকল্পিত হতে পারে। হামলাকারী এখনও পলাতক। নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই রয়েছে। আহতদের অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সান জোয়াকিন কাউন্টি শেরিফ বিভাগ জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টার কিছু আগে গুলিবর্ষণ শুরু হয়। বিভাগের মুখপাত্র হেথার ব্রেন্ট ঘটনাটিকে ‘অবিশ্বাস্য ও মর্মান্তিক’ বলে উল্লেখ করেন।
তারা আরও জানায়, তদন্ত চলছে এবং তথ্য সীমিত। তদন্তকারীরা হামলার পেছনের কারণ অনুসন্ধান করছেন। সব দিক বিবেচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
স্টকটনের ভাইস মেয়র জেসন লি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তিনি হতবাক ও ক্ষুব্ধ। তাঁর মন্তব্য—জন্মদিনের অনুষ্ঠান কখনোই প্রাণহানির ভয়ের স্থান হওয়া উচিত নয়।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে তাঁর দপ্তর জানায়।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১৫ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ দিন আগে
দ্বিতীয় দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং নতুন সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
২ দিন আগে