লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করছে তেল আবিব
স্ট্রিম ডেস্ক

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করতে যাচ্ছে ইসরায়েল। রোববার (২৮ জুন) থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুত ও তেল আবিবের মধ্যে সম্প্রতি সই হওয়া একটি সমঝোতা চুক্তির আওতায় এই প্রত্যাহার শুরু হবে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, চুক্তিতে নির্ধারিত দুটি ‘পাইলট জোন’-এর একটিতে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করা হবে।
তবে কোন এলাকা থেকে প্রত্যাহার শুরু হবে এবং কখন শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সরাসরি যোগাযোগ চ্যানেলও চালু করা হবে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সমঝোতা চুক্তিতে সম্মত হয় লেবানন ও ইসরায়েল। ওই চুক্তিতে লেবাননের ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। প্রথমে দুটি এলাকা থেকে এটি শুরু করার কথা।
.png)






