রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ। ছবি: সংগৃহীত

মস্কোয় রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। খবর আল জাজিরার।

বুধবার (২৬ আগস্ট) তার সফরের বিষয়টি নিশ্চিত করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, র‍্যাটক্লিফের সঙ্গে পুতিনের কোনো ধরনের বৈঠক হয়নি। তবে তাঁর বৈঠক সম্পর্কে পুতিনকে জানানো হয়েছে। আগের দিন র‍্যাটক্লিফ মস্কো পৌঁছান।

পেসকভ এই বৈঠককে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে গভীর সংকটের মধ্যে থাকায় এই বৈঠক সামগ্রিক সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, তা বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেন তিনি।

গতকাল মস্কোর একটি বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি সি-১৭এ কার্গো বিমান ও একটি মার্কিন কূটনৈতিক বহর দেখা যায়। এরপরই র‍্যাটক্লিফের রাশিয়া সফরের বিষয়টি সামনে আসে।

পরে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, র‍্যাটক্লিফের নেতৃত্বে রাশিয়ায় সফরের বিষয়ে ইউক্রেনকে আগেই জানানো হয়েছিল। সফর চলাকালে মস্কোতে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত