লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

লেবাননের নাবাতিয়েহ শহরে হামলার পর কালো ধোঁয়া উঠছে। ছবি: এএফপি
লেবাননের নাবাতিয়েহ শহরে হামলার পর কালো ধোঁয়া উঠছে। ছবি: এএফপি

ইসরায়েলের সামরিক বাহিনীকে (আইডিএফ) দক্ষিণ লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর দ্য টাইম অব ইসরায়েলের।

শনিবার (২০ জুন) ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইসরায়েলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের পর এই নির্দেশনা দেওয়া হয়। তবে দক্ষিণ লেবানন থেকে আইডিএফ সেনাদের সরানো হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আইডিএফ জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্র ও আইডিএফ সদস্যদের জন্য যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এর আগে, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। আইআরজিসির নৌবাহিনী জানায়, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্র ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত