মিরপুরে পোশাক কারখানায় আগুন লাগার পরের কিছু মুহূর্ত
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় বিকেল পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিয়ালবাড়িতে তিনতলা ভবনে থাকা ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিনশেড ঘরে রাসায়নিকের গুদামে লাগা এই আগুন খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার পর কারখানা থেকে শ্রমিকেরা নানাভাবে বের হয়ে আসার চেষ্টা করেন, অনেকে আটকা পড়েন। মিরপুরে পোশাক কারখানার আগুনের ঘটনায় পুরো এলাকাজুড়ে এখন কান্নার রোল। সেসব মুহূর্তের কয়েকটি ছবি।
ঢাকা




.png)






