
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে। এতে ভরি পড়বে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।সংগঠনটি জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৬০৮ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ৯ হাজার ৮৯৪, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
নতুন সমন্বয়ে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৫০ টাকা বেড়েছে।
তবে রুপার দামে কোনো পরিবর্তিত হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯০ এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা।
.png)



-e3d250-256x144.webp)


